এনএনবি : সরকারবিরোধী আন্দোলনে শরিক হতে অনুমতি ছাড়াই গণমিছিল করার চেষ্টা করেছে জামায়াত। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর মালিবাগ-মৌচাক এলাকায় দলটির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে এক দল নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটায় মালিবাগ-মৌচাক এলাকায় সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, মিছিলের শুরুতে জামায়াতের অনুসারীদের কর্মসূচি না পালন করতে পুলিশের সদস্যরা অনুরোধ করেন। তারা তা না মেনেই মিছিল চালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহ মাহমুদ গণমাধ্যমকে বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সাথের মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে।
তারা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপর আক্রমণ করে। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় সরাসরি জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
