এনএনবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পদক্ষেপ জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসি।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ বরাবর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে পদক্ষেপ জানতে চাওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিকস্ বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে যৌন নিপীড়নের এই অভিযোগ ওঠে।
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী অভিযোগ সেলের আহ্বায়কেরও দৃষ্টি আকর্ষণ করা হয়।
তবে যৌন নীপিড়ন বিরোধী অভিযোগ সেলের প্রধান জেবুন্নেসা চিঠির ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
তিনি বলেন, “ইউজিসি থেকে কোনো চিঠি পাঠিয়েছে কিনা আমি অবগত না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে কিছুই জানায়নি।”
এদিকে চিঠিতে বাংলাদেশ মহিলা পরিষদ এবং একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি নিজ বিভাগের একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন; ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন; ভুক্তভোগী এক ছাত্রী থেকে জোর করে দায়মুক্তিপত্র আদায় করেছেন।
মৌলি আজাদ বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে কমিশনকে তা পত্র পাওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে পত্রযোগে এবং ইমেইলে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর ইউজিসি পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে বলে তিনি জানান।
তবে চিঠির ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এবং উপাচার্যকে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
গত বছরের ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ছাত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
