এনএনবি : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ তৈরি করা হবে। ন্যায়কুঞ্জ তৈরি করতে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেখানে নারীসহ সব বিচারপ্রার্থী বিশ্রাম নেবেন। জনগণের কথা ভেবেই এই ন্যায়কুঞ্জ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।’
শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মামলা দ্রুত নিষ্পত্তি করার ওপর গুরুত্ব দিয়ে এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সারাদেশে এই প্রথম গত এক বছরে শতভাগেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু কম লোকবলের কারণে মামলার জট নিষ্পত্তি করা সম্ভব নয়। আরও লোকবল দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো।’
পরে আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি। এ সময় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচারকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পরে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান শিশির, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
