এনএনবি : নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি (বরের বাবা) নিহত হয়েছেন।
শুক্রবার (০৩ মার্চ) রাতে জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা। আর আটক কনের বাবা হচ্ছেন জলঢাকা পৌর এলাকার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পারিবারিকভাবে জান্নাতুল আক্তারের সঙ্গে জনাব আলীর বিয়ে সম্পন্ন হয়। পরে কনে নিয়ে চলে যান বর জনাব আলী। এদিকে বিয়েতে কনের বাড়িতে ১০০ জন অতিথি যাওয়ার কথা থাকলেও অতিথি আসে প্রায় ২৫০ জন। এ জন্য খাওয়ার সময় মাংস কম পাওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় কনে পক্ষের লোকজনের মারধরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন বরের বাবা নুর মোহাম্মদ। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
