এনএনবি : ভারতের মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে বসবাস করছিলেন সেখানে।
শনিবার (৪ মার্চ) স্থানীয় প্রশাসন সূত্রে এ খবর জানা গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানায়, পহেলা মার্চ অভিযান চালিয়ে তাদের ধরা হয়। নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ দাবি করেছে, আটকদের মধ্যে ১০ জন নারী ও আটজন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছেন।
এরইমধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
