এনএনবি : ময়মনসিংহের ভালুকা মডেল থানার ব্যারাক থেকে এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে থানার ব্যারাকের দোতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী।
নিহত হুমায়ূন কবির (৪০) ওই থানায় কর্মরত ছিলেন।
ফাল্গুনী নন্দী আরও বলেন, “হুমায়ূন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। কিন্তু কেন তিনি এ কাজ করেছেন তা এখনও পরিষ্কার নয়। পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।”
“পরে বিস্তারিত জানানো হবে,” বলেন পুলিশের এ কর্মকর্তা।
