এনএনবি : সিরাজগঞ্জ শহরে এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় তার নাতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সিয়াম শেখ (২৩) সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া উত্তরপাড়ার রফিকুল ইসলাম সেখের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও এক বছরের কারাদণ্ড।
মামলার বরাতে আদালতের এপিপি ওয়াছ করনী লকেট জানান, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম শেখ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়ি যায়। এ সময় নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায় সিয়াম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত চলাকালে সিয়াম আদালতে জবানবন্দিও দেন।
এ মামলায় মোট ১৮ জন আদালতে স্বাক্ষী দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
