এনএনবি : অসুস্থ বোধ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয় বলে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে এভারকেয়ার হাসপাতালে মহাসচিবকে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন।”
চিকিৎসকরা মির্জা ফখরুলের স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন জানিয়ে জাহিদ হোসের বলেন, “এখন তিনি সুস্থ আছেন। তার স্ত্রী রাহাত আরা বেগম স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় মির্জা ফখরুলের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এই রোগে চিকিৎসার জন্য প্রতি বছরই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান।
৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসও রয়েছে। মাঝে দুইবার তিনি কোভিডেও আক্রান্তও হয়েছেন।
এক মাস কারাবন্দি থাকার পর উচ্চ আদালতের জামিনে গত ৯ জানুয়ারি মুক্ত হন মির্জা ফখরুল। গত কয়েকদিন তিনি দলের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং দলের স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
