এনএনবি : পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন।
রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
এতে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে একটি সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন ও এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়বে।
মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে হাইকমিশনার উল্লেখ করেন, কীভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি বাকস্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে।
পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং বাণিজ্যিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম ও করাচি শহরকে সংযুক্ত করা শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলমান রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
