এনএনবি : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি বহাল ও সংস্কারের দাবিতে ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশন এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে তারা সেখান থেকে ইউজিসি অভিমুখে যাত্রা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগের শিক্ষাবর্ষের মতো এবারও ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চান তারা। এজন্য লং মার্চ করছেন তারা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভাষ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে সময় ও অর্থ সাশ্রয় হয়। একই সঙ্গে ভোগান্তি কমে। নিম্নআয়ের পরিবারের সন্তানদের ভর্তির সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে পরীক্ষা নিলে অনেকে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ কারণে গুচ্ছ বহালের দাবিতে আন্দোলন করছেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
