এনএনবি : প্রবাসীদের সুবিধায় মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
এ সময় প্রধান উপদেষ্টা দেশটিতে কাজে যোগদানের তারিখ অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেয়ার আহ্বান জানান।
এ বিষয়ে হাইকমিশনার জানান, মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি প্রবাসীদের জন্য কাজ করছে।
প্রধান উপদেষ্টা এ সময় গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, যে মালয়েশিয়া এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে, যাতে বাংলাদেশি কর্মীরা দ্রুততম সময়ে দেশটিতে গিয়ে কাজ যোগ দিতে পারেন।
প্রধান উপদেষ্টা ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থনও কামনা করেন তিনি।
এ সময় বাংলােেদশে বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
ভারসাম্যপূর্ণ বাণিজ্য চায় বাংলাদেশ
এদিকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি ভারসাম্যপূর্ণ বাণিজ্য চায় বলে মালয়েশিয়াকে জানিয়েছে বাংলাদেশ।
সোমবার বিকেলে সচিবালয়ে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমানের সঙ্গে সাক্ষাৎকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানিয়েছেন।
এ সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতোমধ্যে কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছে। মালয়েশিয়া ও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য দ্রতই আলোচনা শুরু করা দরকার। এতে দুদেশই উপকৃত হবে।
বতর্মান প্রেক্ষাপটে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বহুবিধ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপযুক্ত পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রিজার্ভের একটি বড় অংশ আসে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। দক্ষ জনশক্তির রপ্তাণির মাধ্যমে আমরা সেখানে শক্ত অবস্থান তৈরি করতে চাই।
এ সময় তিনি বাংলাদেশে স্পেশাল ইকনোমিক জোনে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগের আহ্বান জানান।
পামওয়েল রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান মাসে বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা বেড়ে যায়। দেশে পামওয়েলর চাহিদাও রয়েছে।
মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ইলেকট্রিক চিপস ও সেমিকন্ডাক্টর খাতে বিপুল বিনিয়োগ করেছে। এখাতে সেমি কন্ডাক্টর ডিজাইনারসহ প্রচুর দক্ষ জনবল প্রয়োজন।
দক্ষতা অর্জন করলে বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ আছে জানিয়ে তিনি দক্ষ মানবসম্পদ তৈরিতে সহযোগিতা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।
শুহাদা ওথমান বলেন, বিশ্বব্যাপী হালাল খাবারের জনপ্রিয়তা বাড়ছে। মালয়েশিয়ায় হালাল খাবারের ১১৩ বিলয়ন ডলারের বাজার রয়েছে। ২০৩১ সালে বিশ্বে এই বাজারের আকার ছয় ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উচিত হালাল ফুডের বাজার লক্ষ্য করে প্রস্তুতি নেওয়া।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল দুই হাজার ৮৭৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশ দুই হাজার ৫৮৩ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে এবং ২৯৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

