এনএনবি : আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৫টি পৃথক টিম।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগরসহ সারা দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে শনিবার।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম, সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে ২য় টিম এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে ৩য় টিম পরিচালনা করা হয়েছে।
এছাড়া সহকারী পরিচালক ইন্দ্রানী রায়ের নেতৃত্বে ৪র্থ টিম এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে ৫ম টিম বাজার তদারকি করছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
