এনএনবি : কুষ্টিয়ায় দৌলতপুরে এক নারী ও ছেলেকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সোহানী পূষণ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম জানান।
দণ্ডিতরা হলেন- দৌলতপুর উপজেলার জোয়াদ্দার পাড়া গ্রামের সেকেন্দার মোল্যার ছেলে মো. হানিফ মোল্যা (৩২), সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মণ্ডলের ছেলে আলী আকবর (৩২) ও সোনাইকান্দি গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে লালচাঁদ মণ্ডল (৩২)।
সাজার পাশাপাশি আসামিদের প্রত্যেককে পৃথকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১৭ নভেম্বর গভীর রাতে সোনাইকান্দি গ্রামের মানিক মিয়ার বাড়িতে একদল চোর চুরি করতে ঢোকে। এ সময় গৃহবধূ ছানোয়ারা বেগম তাদের দেখে ফেলায় চোরেরা তার গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে।
ছানোয়ারাকে হত্যা করতে দেখে ফেলায় তার আট বছরের ছেলে রাজকেও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘরের মধ্যে তাদের লাশ ফেলে বাড়ির প্রাচীর টপকে চোরেরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মেয়ে দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী পারভীনা খাতুন বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার তিনজনের বিরুদ্ধে চুরি সংগঠন ও হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে অভিযোপত্র দাখিল করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
