এনএনবি : রাজবাড়ীতে আধিপত্য বিস্তারের জেরে গোয়ালন্দ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।
নিহত ২৬ বছরের ফারুক সরদার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়ার পল্লী চিকিৎসক শহিদ ডাক্তারের ছেলে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ জানান, ফারুক সরদার ছাত্রদলের কর্মী ছিলেন। রাতে দৌলতদিয়া যৌনপল্লী এলাকাতে প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ফুটবল টুর্নামেন্টের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের আধিপত্য বিস্তারের জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
