জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    ৩৬০ কোটি টাকায় কেনা হবে ৯০ হাজার টন ইউরিয়া সার

    0
    By Dainik Ichhamoti on August 29, 2024 জাতীয়

    এনএনবি : সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফাটিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৯০ হাজার টন ব্লাক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। এর মধ্যে কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন এবং কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে।
    বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এটি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্রয় কমিটির প্রথম বৈঠক।
    বৈঠকে সার কেনা সংক্রান্ত যে তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, তার অনুমোদন চাওয়া হয় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সার কেনার এই তিন চুক্তিই করা হয় ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের আমলে।
    বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্লাক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ৩৪৪.৫০ মার্কিন ডলার।
    আরেক প্রস্তাবের প্রেক্ষিতে কাতারের মুনতাজাত থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্লাক গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৬ লাখ ৬১ হাজার ৮০০ টাকায় আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। প্রতি মেট্রিক টন সারের মূল্য ধরা হয়েছে ৩৩৯.১৭ মার্কিন ডলার। এই সারও রাষ্ট্রীয় চুক্তির আওতায় আমদানি করা হবে।
    সভায় দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকেও ৩০ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই সার কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকা। ব্যাগিং চার্জসহ প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৩২.৭৫ মার্কিন ডলার।
    শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিসটিবিউশন লিমিটেড থেকে ফার্ম ২.৭০ লাখ মেট্রিক টন এবং আপৎকালীন ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অপশনাল ১.২০ লাখ মেট্রিক টনসহ মোট ৩.৯০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়।
    আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে জিটুজি চুক্তির আওতায় ২০০৭ থেকে ইউরিয়া সার আমদানির কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর সংশোধনী চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি থেকে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে। ২০২৩ সালের ১৪ জুন অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনে ২০২৩-২৪ অর্থবছরে সার আমদানির জন্য ফার্টিগ্লোবের সঙ্গে চুক্তি সই হয়েছে।
    চুক্তির মেয়াদ ২০২৩ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত অর্থাৎ এক বছর। এই সময়ের মধ্যে ফার্টিগ্লোব থেকে ৩০ হাজার মেট্রিক টনের ৯টি লটে ফার্ম ২.৭০ লাখ মেট্রিক টন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ২টি অপশনাল ০.৬০ লাখ মেট্রিক টন সার আমদানির পরিকল্পনা নেওয়া হয়। ফার্টিগ্লোবের নেগোশিয়েটিং ব্যাংক সোনালী ব্যাংক থেকে ইস্যু করা এলসি অ্যাড কনফার্ম না করায় একটি লটের সারের মূল্য পরিশোধ সাপেক্ষে ফার্টিগ্লোব পরবর্তী লটের সার সরবরাহ করে আসছে।
    এ কারণে ফার্টিগ্লোবের নিকট থেকে পরিকল্পনা মাফিক সার আমদানি বিলম্ব হয়েছে। চুক্তিবদ্ধ সময়সীমার মধ্যে অর্থাৎ চলতি বছরের ২৫ জুলাই প্রকাশিত বুলেটিন অনুযায়ী ১১তম লটের দর গ্রহণ করা হয়েছে। এই ১১তম লটের লেক্যান চুক্তির মেয়াদের পরে হলেও এলসি অ্যাড কনফারমেশন সাপেক্ষে ফার্টিগ্লোব পরিবর্তিত লেক্যানে সার বরবরাহ করতে সম্মত আছে। ফার্টিগ্লোবের সঙ্গে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরে ১১তম লটের ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির লেক্যান নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২১-২৫ আগস্ট।
    ২০২৪-২৫ অর্থবছরে কাতারের মুনতাজাতের সঙ্গে চুক্তিবদ্ধ সারের পরিমাণ ফার্ম ২.৭০ লাখ মেট্রিক টন এবং আপৎকালীন ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অপশনাল ২.৪০ লাখ মেট্রিক টনসহ মোট ৫.১০ লাখ মেট্রিকন টন। মুনতাজাত থেকে জিটুজি চুক্তির আওতায় ২০০৭ থেকে ইউরিয়া সার আমদানির কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর সংশোধনী চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠনটি থেকে ইউরিয়া সার আমদানি করা হচ্ছে।
    গত ১১ জুন অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে ২০২৪-২৫ অর্থবছরে সার আমদানির জন্য মুনতাজাতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মেয়াদ চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। এই সময়ে মুনতাজাত থেকে ৩০ হাজার মেট্রিক টনের ৯টি লটে ফার্ম ২.৭০ লাখ মেট্রিক টন সার আমদানি করা হবে। মুনতাজাতের সঙ্গে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির লেক্যান নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১-৫ সেপ্টেম্বর।
    কাফকো থেকে ৫.৪০ মেট্রিক টন ইউরিয়া সার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে দ্বিতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রাইস অফার প্রেরণের জন্য কাফকোকে অনুরোধ করে বিসিআইসি। কাফকো গত ২৫ জুলাই প্রকাশিত চারটি বুলেটিনের দর অনুযায়ী দ্বিতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের প্রাইস অফার প্রেরণ করে। কাফকোর প্রাইস অফারের মেয়াদ ২৯ আগস্ট পর্যন্ত বলবৎ আছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

    সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

    ৪ হাজার ৯৮৫ জনকে ‘যুব ঋণ’ দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    August 2024
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul   Sep »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.