এনএনবি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মোখলেসুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
