এনএনবি : দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন কোনও ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণে যেতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পর্ষদ বা যথাযথা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব বহিঃবাংলাদেশ ভ্রমণ নীতিমালা অনুযায়ী যেতে পারবে। আগে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, ‘ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার অতি প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে এমডি বা সিইও দেশ ত্যাগের ১০ কর্মদিবস পূর্বে এমডির ভ্রমণের কারণে অনুপস্থিত সময়কালে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাফতরিক ফোন, সেল ফোন নম্বর ও ই- মেইল ঠিকানা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২) কে লিখিতভাবে জানাতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
