এনএনবি : খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে।
৪৫ বছর বয়সী রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শরফপুর ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান।
শনিবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। ওই সময় তিনি মোটরসাইকেলে করে ডুমুরিয়া থেকে খুলনায় যাচ্ছিলেন।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি।”
স্থানীয়দের বরাতে ওসি বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা ব্রিজের পূর্বপাশে হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান, একজন পড়ে আছেন।
সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবংপরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিউল ইসলামের মরদেহ খুলনা মেডিকেলের মর্গে রয়েছে বলে জানিয়েছেন ওসি সুকান্ত। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ শুরু করছে পুলিশ।
ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ বলেন, রবিউলের বাড়ি উপজেলার শরফপুর ইউনিয়নে হলেও পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায়। শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ হয় সেই সভা। এরপর রবিউল আরও কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাজারে বসে আড্ডা দেন। সেখান থেকে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে খুলনা শহরে ফেরার পথে আক্রান্ত হন।
খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, “কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত ছাড়া বলা যাবে না। ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।”
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
