এনএনবি : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাম এয়ারের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বুধবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪৯৭ বুধবার ভোর সাড়ে ৫টায় শাহজালালে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে সিটের উপরে লাগেজ রাখার কেবিনে পরিত্যক্ত অবস্থায় কালো টেপ মোড়ানো দুটি ভারী পোটলা পাওয়া যায়।
পরে টেপ কাটা হলে দুই পোটলায় মোট ৩৮টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম; আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করস সম্ভব হয়নি। জব্দ করা সোনা ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা প্রদীপ জানিয়েছেন
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
