এনএনবি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাড়ির পাশে বাগান থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার জমাদ্দার বাজারের উত্তর পাশে বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম।
নিহত করিম উল্যাহ ওরফে কালামিয়া (৬০) পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া এলাকার হাজী রাজা মিয়ার ছেলে।
করিম উল্যাহর ছেলের স্ত্রী নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারির দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে তার মোবাইল নম্বরে একাধিকার ফোন করা হয়।
ফোন না ধরায় করিম উল্যাহর ছেলে আনোয়ার হোসেনকে রাতে দোকানে যান। দোকান খোলা থাকলেও করিম উল্যাহ ছিলেন না। আনোয়ার অপেক্ষা করে আশপাশে কাউকে না পেয়ে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন।
করিম উল্যাহর বড় মেয়ে সাহেনা আক্তার বলেন, “সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পাই বাবার মরদেহ বাড়ির পাশে বাগানে পড়ে আছে। আমার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।”
করিম উল্যাহর সঙ্গে কারো বিরোধ ছিল না দাবি করে তার মেয়ে বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার চাই।”
ওসি হাসান ইমাম বলেন, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়ির ভাড়াটিয়া দুই নারীকে আটক করা হয়েছে; মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ফেনীর সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া-সার্কেল) মো. ওয়ালী উল্যাহ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
