এনএনবি : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন।
মঙ্গলবার দিনভর ভোটের পর রাতে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফলাফলে দেখা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মুন্নী আক্তার। তৃতীয় লিঙ্গের এই প্রার্থী সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৬৮ ভোট।
মুন্নী আক্তার দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা। ছয় ভাই বোনের মধ্যে মুন্নী দ্বিতীয়।
এ উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছয় প্রার্থী। তাদের মধ্যে মুন্নীর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (ঘোড়া), পেয়েছেন ৩০ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান সোলাইমান হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ২৫ হাজার ৮৯৮ ভোট।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
