এনএনবি : প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতি সরবরাহে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)। শুক্রবার (১৭ মে) রাজধানীর মানিকদি ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান। তিনি জানান, গ্রেপ্তাররা হলেনÑ নাজমুল হক ও ফারুক হোসেন।
র্যাবের এএসপি মাহফুজুর রহমান জানান, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) ক্রয় প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ের অনুসন্ধানে জানতে পারে, একটি প্রতারক চক্র জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়ে নকল ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতি বিক্রি করে সরকারি প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এ ঘটনার অনুসন্ধানে র্যাব-১ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
মাহফুজুর রহমান আরও জানান, গ্রেপ্তার নাজমুল হক সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণ করেন। প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের দেশি ও বৈদেশিক ভেটেরিনারি মেডিসিন এবং মেডিসিন অ্যান্ড অ্যাপ্লায়েন্স জন্য ২০২২ সালের ২৫ আগস্ট দরপত্রে অংশগ্রহণ করেন তিনি। গত বছরের ২৫ এপ্রিল নাজমুল হক ওষুধ সামগ্রী সরবরাহের জন্য চার কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার চুক্তি করেন। ঢাকার উত্তরা ব্যাংক লিমিটেডের মাধ্যমে চুক্তিমূল্যের বিপরীতে জামানত বাবদ ৪১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা পে-অর্ডার জমা করেন। যেটি আদতে ভুয়া ছিল। এ ছাড়াও গত ৭ মে ডেলিভারি চালানের মাধ্যমে দুটি আইটেম দেওয়ার সময়ও প্রতারণা করেন নাজমুল। তবে তার সরবরাহ করা ওষুধের মান নিয়ে সন্দেহ হলে তা যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায় তিনি নকল ওষুধ সরবরাহ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
