এনএনবি : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেল সেতুর এক প্রকৌশলীসহ দুজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার ভোরে শহরের এম এ মতিন আঞ্চলিক সড়কে এবং শুক্রবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা হাওলাদারপাড়ার শ্রী রামপদ হাওলাদারের ছেলে কানাই হাওলাদার (২৮) ও গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার কুমিরাডাঙ্গা গ্রামের চাঁদ মিয়া মণ্ডলের ছেলে হামিদুর রহমান (২৮)।
সিরাজগঞ্জ সদর থানার এসআই শাহ আলম মোল্লা বলেন, শনিবার ভোরে রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি রিকশাভ্যান শহরে যাচ্ছিলো।
ভোর সাড়ে ৫টার দিকে ভ্যানটি শহরের এম এ মতিন সড়কের কোর্ট মসজিদের কাছে পৌঁছলে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কানাই হাওলাদারের মৃত্যু হয় এবং এ সময় বাসসহ চালক পালিয়ে যায় বলে জানান এসআই।
তিনি বলেন, এ ঘটনায় কানাইয়ের বাবা রামপদ হাওলাদার আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে।
এছাড়া আহত দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছে। বাকি একজনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শাহ আলম আরও জানান, নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের ইঞ্জিনিয়ার হামিদুর মোটরসাইকেলে করে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই হামিদুর মারা যান।
তিনি বলেন, হামিদুরের সঙ্গে থাকা আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আর নিহতের লাশ শনিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
