এনএনবি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা ১০টা ৩৮ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন, বেজে ওঠে বিউগলের সুর।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনের পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
পরে আওয়ামী লীগ দলীয় প্রধান হিসাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবীর নানক, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ ফারুক খান, শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহা উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে পৃথক হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাডে নামে।
তিনি ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার উত্তর দেন।
পরে ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতিকে বহন করা হেলিকপ্টারটি টুঙ্গিপাড়ায় পৌঁছায়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে স্বাগত জানান।
এদিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ঢাকায় ফিরে গেলেও ফেরেননি প্রধানমন্ত্রী।
তিনি সমাধি সৌধ কমপ্লেক্সের ১ নম্বর গেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শিশু সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা শহরের মালেকা অ্যাকাডেমির ৩য় শ্রেণির শিক্ষার্থী পিয়াসা জামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিশু সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বক্তব্য রাখেন।
এরপর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার, অসচ্ছল, মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন প্রধানমন্ত্রী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
