এনএনবি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশ বা দেশের মানুষ কোন সংকটে নেই, সংকটে আছে বিএনপি।
তিনি বলেন, ‘যে দলের শীর্ষ দুই নেতা দন্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে সেই দল তো সংকটেই থাকবে। তাই শান্তনা খুঁজতে দেশ সংকটে আছে বলে তারা অপপ্রচার করছে।’
শুক্রবার কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস্ এর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে’ বিএনপির অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির মুখে এ কথা মানায় না, কারণ বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিলো। বঙ্গুবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপি বিচারহীণতার সংস্কৃতি কায়েম করেছিলো। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোন হস্তক্ষেপ করবে না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দশ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দল বিএনপির আন্দোলন নিয়ে কোন কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগনও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। তবে যেকোন অপতৎরতা কঠোর হস্তেই দমন করা হবে।
পরে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ¦ালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমস্ এর উদ্বোধন করেন হানিফ। এসময় কুষ্টিয়ার কুমারখালী আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট অনুপ কুমার নন্দ্বীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
