এনএনবি : নওগাঁয় একটি বেসরকারি সমবায় সমিতিতে রাখা গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এক পরিচালকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
‘ডলফিন সেভিং অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর কর্মকর্তাদের রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা এবং ডলফিন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক (৪৩), স্ত্রী সুমি বেগম (৩২), রাজ্জাকের বোন শিল্পী বেগম (৩৫), ডলফিনের সভাপতি পিয়ার আলী (৪০), ব্যবস্থাপক আতোয়ার রহমান (৬০) এবং ক্যাশিয়ার রিপন (১৮)।
দুপুর ১টায় নওগাঁ সার্কিট হাউজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক বলেন, ২০১৩ সালে নিবন্ধিত ডলফিন সেভিং অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ফতেপুর বাজারে কাজ শুরু করে। তারা আশপাশের গ্রামের সহজ-সরল মানুষদের কাছ থেকে টাকা নিয়ে স্থায়ী আমানত ও ক্ষুদ্র সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতেন।
“গ্রাহকদের প্রতি লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা দিত। কয়েকমাস ধরে গ্রাহকদের মুনাফা না দিয়ে টালবাহানা করতে থাকে। এর মধ্যে হঠাৎ করেই ২০ জানুয়ারি সমিতির সব কাজ বন্ধ করে দিয়ে প্রায় ২০ কোটি টাকা নিয়ে কর্মকর্তারা উধাও হয়ে যান।”
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, “সংবাদ মাধ্যমে বিষয়টি আসার পর র্যাব তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। ২৪ ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক দুবাই পালিয়ে যাওয়ার কথা ছিল।”
র্যাব-১১ এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব অধিনায়ক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
