এনএনবি : টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের উপজেলার তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম, একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম ও গায়রাবেতিল আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন এবং উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আব্বাস মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সখিপুর থেকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক হয়ে অটোরিকশাটি তিন যাত্রী নিয়ে বাঁশতৈলের দিকে আসছিল। পথে উপজেলার তেলিপাড়া এলাকায় পৌঁছালে সখিপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা মারে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার চালক নাজমুল ইসলাম মারা যান। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যান সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, দুই পিকআপের চাপায় অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যান আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
