এনএনবি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এখানে সরকারের কোনো হাত নেই।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামিনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আন্দোলনে নামার ঘোষণা বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সেটা বিএনপি বলতে পারে। তবে আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করবেন মানুষ সেদিকেই মনোযোগ দিচ্ছেন। বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।
এর আগে তিনি মহানগর প্রভাতী ট্রেনে করে সকাল সাড়ে ১০টায় আখাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছেন। এসময় স্টেশনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
