এনএনবি : জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) উদ্যোগে আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, আমি আশা করি, ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ তার ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখবে। বৈঠকটা মিউনিখে হবে। ওই মিটিংয়ে জেলেনস্কি তার ফর্মুলা উন্নীত করতে চাইবে। এটা ভন্ডামি (ফর্মুলা)। এটা দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাইলে মান্টিটস্কি বলেন, আমি আশা করি, এ বৈঠক আমাদের সম্পর্কে প্রভাব ফেলবে না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
