এনএনবি : রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে পুলিশ কামরাঙ্গীরচরের বড়গ্রামের বাসা থেকে রোজিনা (২৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক তদন্ত ইকরামুল জামান বলেন, “শুক্রবার রাত ১১টার দিকে খবর পেয়ে বড়গ্রামের একটি ভাড়া বাসায় গিয়ে পুলিশ এক নারীর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তার গলা কাটা এবং মুখে আঘাতের চিহ্ন ছিল।”
ওই নারীর বাবা ফোন করে পুলিশকে খবর দিয়েছিলেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “ওই নারীর ব্যবসায়ী স্বামী সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে গিয়েছিল বলে জানতে পেরেছি। পরে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
