এনএনবি : নওগাঁয় ২৯১ টন চাল অবৈধভাবে মজুতের অপরাধে ঘোষ অটোমেটিক রাইসমিলের মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই চালকলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘোষ অটোমেটিক রাইসমিলে অবৈধভাবে চাল মজুত রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান শুরু করা হয়। রাত পর্যন্ত চলমান অভিযানে ওই মিলে বেশকিছু অসঙ্গতি পাওয়া যায়। পাক্ষিক ছাঁটাই ক্ষমতার তুলনায় তাদের গোডাউনে ২৯১ টন চাল অবৈধ মজুত অবস্থায় পাওয়া যায়।
এ অপরাধে মিল মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে মজুত চাল আগামী সাতদিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নওগাঁ জেলা কৃষি বিপণন কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক শরিফুল ইসলামসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
চলমান মজুতবিরোধী অভিযানে সোমবার (২৯ জানুয়ারি) রাত পর্যন্ত নওগাঁর আরও বেশ কয়েকটি উপজেলায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
