এনএনবি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের মেয়ের কুপিয়ে ও গলাকেটে হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার তিন তলা ভবনের তৃতীয় তলার বাসার দরজার তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান।
নিহতরা হলেন, ওই এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের একমাত্র সন্তান তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।
পরিদর্শক নূরে আলম বলেন, নিজেদের ওই বাড়িটির তৃতীয় তলায় বিকাশ সরকার পরিবার নিয়ে থাকতেন। অপর ফ্ল্যাটে থাকতেন তার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকাশ সরকার। প্রথম ও দ্বিতীয় তলার বাসাগুলো ভাড়া দেওয়া হয়েছে।
নিজস্ব জমিতে কৃষিকাজ ও পুকুরে মাছ চাষ করতেন বিকাশ। শনিবার রাত থেকে নিহতদের সঙ্গে স্বজনদের কোনো যোগাযোগ ছিল না। বাসার বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে মোবাইলে ও নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়।
পরে মঙ্গলবার ভোর ৩টার দিকে ওই বাড়িতে গিয়ে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে ও বিছানায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে।
“ধারণা করা হচ্ছে রোববার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময় তাদের কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে।”
নিহতদের লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে র্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
