এনএনবি : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্বর্ণের বারসহ একজন চিকিৎসককে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ চালানটি আটক করে।
বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা, রাষ্ট্রীয় দুই সংস্থা সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে।
২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন।
ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার করা বার স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
