এনএনবি : ‘ভালো’ কাজের পুরস্কার হিসেবে ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ পেলেন এ বাহিনীর ৪৫৮ জন সদস্য।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে এই পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হল।
গত ৩ জানুয়ারি এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
ওই অনুষ্ঠানে ১১৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন সরকারপ্রধান।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৮ জানুয়ারি শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
