এনএনবি : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে, পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের যদি সরবরাহ পর্যাপ্ত থাকে তবে কেউ মজুত করতে পারবে না। এ বিষয়ে খাদ্য পণ্যের সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আসন্ন রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পণ্য সরবরাহ করা হবে।’
শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকায় যমুনা নদীর তীর রক্ষায় ছয় কিলোমিটার জিওব্যাগ দিয়ে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদী পাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।’
নদী তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
