এনএনবি : বিএনপির আন্দোলনকে ‘দেশ ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা’ বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি-তামাশার বিষয়ে পরিণত হয়েছে।’
রোববার (২১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির রয়েছে। কিন্তু আন্দোলনের নামে ২৮ অক্টোবরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত করে, সেই অবস্থায় সংশ্লিষ্ট সংস্থা যথাযথ পদক্ষেপ নেবে। বিএনপির আন্দোলনের স্পষ্ট নন, একবার তারা আন্দোলন অংশ হিসেবে নির্বাচন অংশগ্রহণ করে, আবার নির্বাচন বানচালের চেষ্টা করে।’
তিনি বলেন, ‘বিএনপি তথাকথিত আন্দোলনের বারবার ডাক দিয়ে ব্যর্থ হয়ে রাজনৈতিক আন্দোলনকে হাসি-তামাশার পরিণত করেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি করলে আমরা বাধা দেব না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। এটা গণতান্ত্রিক রীতি-নীতির বাইরে নয়।’
আন্দোলন নামে সংঘাত ও কর্মসূচির নামে বিএনপি যদি সহিংসার আশ্রয় নেয়, সেই অবস্থায় তাদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করবো।’
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সায়েম খান প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
