এনএনবি : ‘ডামি নির্বাচন করে’ বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেররা দেশকে দোজখে পরিণত করেছে। আমরাতো সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি। আপনারা সার্বভৌমত্ব বন্ধক রেখেছেন। দেশের সার্বভৌমত্ব বন্ধক রেখে ডামি নির্বাচন করে দেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছেন। আমরা যদি সার্বভৌমত্ব বন্দক রাখতাম প্রভুদের কথা শুনতাম নিজেদের শক্তি বলে আন্দোলন করতাম না। এ দেশের জনগণ আমাদের শক্তি। তাদের ভরেই আমরা রাজনীতি করছি, কোনো প্রভুর ভরে নয়। যারা প্রভু রাষ্ট্রের ভরে রাজনীতি করে তারাই এ দেশের সর্বভৌমত্ব বিক্রি করে।’
রিজভী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি, যার কারণে সরকারের নির্যাতনের মধ্যেও আমাদের আন্দোলন চলমান। এ সরকার আমাদের দলের পুরুষ নেতাকর্মীদের ওপর জেল-জুলুম অত্যাচারতো করছেই সেই সঙ্গে আমাদের নারী নেত্রীদের ওপর ও জুলুম অত্যাচার করছে। এর মধ্যেও আমাদের নারী নেত্রীরা পুরুষ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
