এনএনবি : উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের পরীক্ষার ফলের ভিত্তিতে নয়টি সাধারণ বোর্ডের ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবে।
বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
মাউশি জানিয়েছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ঢাকা বোর্ডের ৪৫৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
ময়মনসিংহ বোর্ডের ৪৭ জনকে মেধাবৃত্তি এবং ৫৪৪ জনকে সাধারণ বৃত্তি; রাজশাহী বোর্ডের ১৬০ জনকে মেধাবৃত্তি এবং ১ হাজার ১৭৪ জনকে সাধারণ বৃত্তি; কুমিল্লা বোর্ডের ৮২ জনকে মেধাবৃত্তি এবং ৯৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
এছাড়া সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬৪৯ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি; বরিশাল বোর্ডের ৫৭ জনকে মেধাবৃত্তি এবং ৬০৬ জনকে সাধারণ বৃত্তি; যশোর বোর্ডের ১১৬ জনকে মেধাবৃত্তি এবং ৮৫৮ জনকে সাধারণ বৃত্তি; চট্টগ্রাম বোর্ডের ৯১ জনকে মেধাবৃত্তি এবং ৮৩৪ জনকে সাধারণ বৃত্তি; দিনাজপুর বোর্ডের ৯২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৮৯০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
গতবছর ২৬ নভেম্বর প্রকাশিত ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৭৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করে, তাদের মধ্যে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ ৫ পায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
