স্টাফ রিপোর্টার : পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা সেলিম আহমেদের ছোটো ভাই মনিরুল ইসলাম মনির নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি শহরের মহিষের ডিপো এলাকার বাসিন্দা ব্যবসায়ী মরহুম আবুল কাশেমের ছেলে। গত সাত মাস আগে মনি আফ্রিকার উগান্ডাতে চাকরি নিয়ে সেখানে চলে যান। গত ২ মে বাংলাদেশী সময় বেলা দুটোয় ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি সেখানে মৃত্যুবরন করেন। একমাস পর গতকাল ২ জুন সকালে তার মরদেহ ঢাকা বিমান বন্দরে এসে পৌছায়। দুপুরের পরে তার মরদেহ মহিষের ডিপো এলাকায় তার বাড়িতে এসে পৌছালে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশেন। কান্নায় ভেঙে পড়েন বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন। তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ২ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর মরহুমের নামাজে জানাজা শিবরামপুরস্থ মাওলানা মহিউল ইসলাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সেলিম আহমেদ সকল পরিচতজন ও শুভানুধ্যয়ীদের কাছে মরহুম মনির জন্য দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

