নিজস্ব প্রতিনিধি : সামাজিক ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’। চাঁন্দাই স্কুল মাঠে সম্প্রতি অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা মনসুর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. ওমর আলীর ছেলে এসোর্ট স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম সাগর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান জালাল উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, রাশিদুল ইসলাম সবুজ, আসাদুল ইসলাম সজিব ও অত্র এলাকার ইউপি সদস্য আমজাদ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজ ও মানুষের কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তাদের এই স্বীকৃতি অন্যদেরও ভালো কাজে অনুপ্রাাণিত করবে। চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যেভাবে তৃণমূল পর্যায়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং গুণী মানুষদের সম্মানিত করছে, তা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা জামাল হোসাইন, সদস্য সাংবাদিক মিজানুর রহমান ও রাকিব হাসান। অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী, সুধীজন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

