বিশেষ প্রতিনিধি : সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের গৌরবের ৭০ বছর ও দ্বিতীয় পুনর্মিলনী গত ৩১ মে শেষ হলেও এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আমেজ যেনো এখনো কাটেনি। অনুষ্ঠানের প্রাণবন্ততা নিয়ে এখনো তাদের মাঝে খুশির আমেজ পরিলক্ষিত হচ্ছে সকলে মিলে একটি জমকালো জাকজমক অনুষ্ঠান করতে পারার। অনুষ্ঠানের দিন সকাল সাড়ে আটটায় অর্থনীতি বিভাগ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সুইজারলেন্ডের জেনেফায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম কনভেনশনে যোগদান করতে সেখানে চলে যাওয়ায় অনুষ্ঠানে আসতে পারেনি প্রধান অতিথি এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ^াস এমপি। ফলে এই শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল। শোভাযাত্রা শেষে সকাল নয়টায় বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর সকালের নাস্তা শেষে মিলনায়তনে শুরু হয় অনুষ্ঠান। থিম সং এর সাথে ব্যাচ টু ব্যাচ মঞ্চ প্রদক্ষিন এবং পরিচিতি পর্ব শেষ করে। কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন বর্তমান ছাত্র আল জুনায়েদ এবং গীতা পাঠ করেন প্রাক্তন ছাত্র রবীন্দ্রনাথ কর্মকার। এরপর সকলে সম্মিলিত সুরে পরিবেশন করেন জাতীয় সংগীত। এরপর অনুষ্ঠান ঘিরে প্রকাশিত স্যুভেনিরের স্মারক উন্মোচন করা করা হয়। এ সময় স্যুভেনির উপ কমিটির সম্পাদক শহিদুল হক শাহিন এটির খুটিনাটি তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কে.এম. মতিউর রহমান হেলাল। এরপরে বর্তমান বিভাগের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা ও আগামীর সম্ভাবনা তুলে ধরে কথা বলেন বর্তমান ছাত্র রিফায়েত ইবনে মোন্তাকিম। প্রাক্তন ছাত্র ছাত্রীদর মধ্যে বক্তব্য দেন আসাদুজ্জামান আসাদ, মামুনুর রহমান খান জনি, মাহমুদ হাসান খান সুমন, মোছা. মাকছুদা খানম জিনিয়া, কামরুন নাহার, মিজানুর রহমান, আলহাজ¦ শফিউদ্দিন মিয়া, আবুল কাশেম। বর্তমান শিক্ষক এবং প্রাক্তন ছাত্রী হিসেবে বক্তব্য দেন প্রভাষক তানজিনা নাজনীন এবং অধ্যাপক রেহানা পারভীন। প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর আব্দুল ওয়াহাব, প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর মো. আখতারুজ্জামান, প্রফেসর একরামুল হক, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়র কমিটির আহবায়ক ও বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুল ইসলাম। তিনি ২য় পর্বের সমাপনী বক্তব্য পুর্বে অ্যালামনাইয়ে সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির ১৫ জন উপদেষ্টা হলেন প্রফেসর একরামুল হক, প্রফেসর মো. আব্দুস সামাদ, প্রফেসর মো. আখতারুজ্জামান, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর বাহেজ উদ্দিন, প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর রেহেনা পারভীন, প্রফেসর রফিকুল ইসলাম, ড. হাফিজ ইকবাল, ড. আবু হাসান, প্রাক্তন ছাত্র আবুল কাশেম কমিশনার, আলহাজ¦ শফি উদ্দিন মিয়া, মিজানুর রহমান, আহমেদ জান চৌধুরী জেসি ও খন্দকার আব্দুল ওয়াকিব বাবু। এছাড়াও এডওয়ার্ড ইকোনমিকস অ্যালামনাইয়ের কমিটির সভাপতি শহিদুল হক শাহিন, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মাহমুদ হাসান খান সুমন, মামুনুর রহমান খান জনি, আব্দুল মান্নান এবং শামীম আক্তার সোহেল। সাধারণ সম্পাদক কে.এম. মতিউর রহমান হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল কাওসার, রফিকুল ইসলাম এবং মোছা. তানজিনা নাজনীন নুপুর। কোষাধ্যক্ষ আশরাফুল হোসেন খান মিলন, সহ কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ। দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব,সহ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ। নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পরে প্রথমে বিভাগের বর্তমান ছাত্র ছাত্রীদের রেম্প শো নাচ গান এবং তারপর জাদু প্রদর্শন করেন মিরাজুল ইসলাম রাসেল, রেফেল ড্র পরিচালনা করেন আব্দুল লতিফ। সব শেষে শিরোনামহীন ব্যান্ডের শিল্পীদের পরিবেশনায় শ্রোতামুগ্ধ অসাধারণ ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। উল্লেখ্য, অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রফিকুল ইসলাম। স্মারক উন্মোচনের পরে স্যারদের ক্রেস্ট প্রদান করা হয় আর শুরুতেই ফুল দিয়ে বরন করা হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান শ্রাবন ও সায়মা সাখাওয়াত নিতু। এই অনুষ্ঠান ঘিরে শেকড় নামের চাররঙা দৃষ্টিনন্দন স্যুভেনুর প্রকাশিত হয়েছে। এতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ছবিসহ তাদের পরিচয় তুলে ধরা হয়েছে., যা সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যতাসহ বন্ধু হিসেবে নানা প্রয়োজনে একেক জনের একেকজনের পাশে থাকবার সুযোগ সৃষ্টি করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

