মাসুদ রানা : নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লেগে দুই শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের আব্দুল হামিদের বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুবাসী গ্রামের বাসিন্দা অটো রিকশাচালক হেলাল তার বোন ও ভাগিনাদের নিয়ে লক্ষ্মীপুর নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে শ্রীকান্তপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে অটোরিকশাটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনায় চালক হেলালের কপাল ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আহতদের মধ্যে এক শিশুর বাম পায়ের হাড় ভেঙে যায়। একই সঙ্গে পায়ে লোহার রড ঢুকে গভীর ক্ষতের সৃষ্টি হলে ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়। অপর এক কন্যাশিশুর মাথায় গুরুতর আঘাত লাগে। এছাড়া শিশুদের মা ও আরও এক নারী যাত্রীসহ মোট ৬ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

