নিজস্ব প্রতিনিধি : ‘এই সময়ের প্রতিবিম্ব’ শ্লোগানে সততা ও সাহসিকতার মাধ্যমে সঠিক সংবাদ দ্রুত সময়ে পরিবেশনের অঙ্গীকার নিয়ে চাটমোহর উপজেলা থেকে পথচলা শুরু করলো দর্পণ নিউজ ডটকম। মঙ্গলবার দুপুরে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বরপূর্ণ ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টালটি। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চাটমোহরের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য পর্বে বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রেসসক্লাবের সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী সদস্য সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, সদস্য বিপ্লব আচার্য, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রনজু, চিত্রগৃহ চাটমোহরের পরিচালক জেমান আসাদ। স্বাগত বক্তব্য দেন দর্পণ নিউজের সম্পাদক শাহীন রহমান ও প্রকাশক সঞ্জিত চক্রবর্তী সোনা। এ সময় সদস্য জাহাঙ্গীর আলম মধু, ভোরের দর্পণ প্রতিনিধি এম এ জিন্নাহ, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, ইনকিলাব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল, আমাদের সময় প্রতিনিধি খোন্দকার ইত্তেখার আহমেদ টুটুল, সিএনআই প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দর্পণ নিউজের ডিজাইনার ফয়সাল রাজু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দর্পণ নিউজ ডটকমের সম্পাদক শাহীন রহমান ও প্রকাশক হলেন সঞ্জিত চক্রবর্তী সোনা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

