নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসন পরিচালিত পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০০৮ সালে স্থাপিত হলেও ২০০৯ সালে তার শিক্ষা কার্যক্রম শুরু করে। ২০১৩ সালে অত্র প্রতিষ্ঠান থেকে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশ গ্রহণে গত ২৬ ও ২৯ মে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীর প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ২০১৯ এবং ২০২৪ ব্যাচের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় ২৪ ব্যাচের শিক্ষার্থী অপূর্ব। টুর্নামেন্ট পরিচালনায় মূল দায়িত্ব পালন করে ১৭ ব্যাচের রিজু। ১৮ ব্যাচের রেদওয়ান ও স্বাক্ষর। ১৯ ব্যাচের সোহান। ২১ ব্যাচের আবির। ২২ ব্যাচের রিফাত, রুদ্র ও ইয়াসসহ অনেকে। খেলোয়ারদের সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ। খেলা শেষে শিক্ষার্থীদের মাঝে মেডেল ও ট্রফি প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ। এ সময় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: মাহমুদুল হক (আলাউদ্দীন) ও সিনিয়র শিক্ষক মো: ইমরান কবীর উপস্থিত ছিলেন । অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ আগামীতেও এ পাশে থাকার আশা ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

