স্টাফ রিপোর্টার : উৎসব ও আনন্দমূখর পরিবেশে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল আটটায় কলেজের অর্থনীতি বিভাগ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে কলেজের শিক্ষকমন্ডলী, উক্ত বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। নারী শিক্ষার্থীদের অংশগ্রহন ছিলো উল্লেখ করবার মতো। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে হৈ হুল্লোড় আর আনন্দ আমেজের এই র্যালীতে প্রাণবন্ত হয়ে পড়ে পুরো ক্যাম্পাসের চারপাশ। সকাল সাড়ে নয়টায় কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর হয় স্মৃতিচারণ পর্ব, সেখানে পুরোদিনের নষ্টালজিয়ায় মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আব্দুল আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী উদযাপন কমিটির সাধারন সম্পাদক কে এম মতিউর রহমান হেলাল। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে শিরোনামীন। র্যাফেল ড্র এর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সকলে আলোকিত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

