স্টাফ রিপোর্টার : শহরের রাধানগর এলাকার ডিগ্রি বটতলায় আকমল ভিলা নামক একটি মেসে ইসরাত জাহান রাফা নামের ৩ বছর বয়সী এক শিশু ধর্ষনের স্বীকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে সিসিতে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ধর্ষিতার মা ঐ মেসে রান্না কাজ করে অন্য দিনের মতো সোমবার সন্ধ্যায় মেসের একটি কক্ষে মেয়ে রেখে রান্নার কাজ করছিল সে সময় মোজাহার নামক এক ব্যক্তি শিশুকন্যাটি ধর্ষন করে। ঘটনার সময় শিশুটি ডাক চিৎকার শুনে তার মা রান্না ঘর থেকে এগিয়ে এলে ধর্ষক মোজাহার পালিয়ে যায়। পরে শিশুটি কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা। অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষনাত দোষীকে ধরতে মাঠে নামে। জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে জেলার ভাঙ্গুড়া উপজেলার দূর্গম এলাকা থেকে ধর্ষক মোজাহার ভোররাতে গ্রেফতার করা হয় বলে পুলিশ জনায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

