সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের এবং সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন সুজানগর-মথুরাপুর সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ১ঘন্টার মানববন্ধনে ওই দুই শিক্ষককে হয়রানিমূলক মিথ্যা মামলায় গেফতার করার অভিযোগ এনে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র সিহাব উদ্দিন, নাহিদ খান ও নবম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে সুজানগর থানা পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে গ্রেফতার করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

