মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দীন স্টেডিয়ামে কুচকাওয়াজ, ছাত্রছাত্রীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ দল এতে দ্বিতীয় স্থান অর্জন করে। জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদের হাত থেকে পুরস্কার গ্রহন করছে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ডিসপ্লে দলের সদস্য ইলা, আতিকা, মাইশা ও রিমি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

