নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ২৬ মার্চ বিকালে তাদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় মহান স্বাধীনতার তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য ও নৈতিক রাষ্ট্রগঠনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন। পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হামিদুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সভাপতি নাসির উদ্দিন নাসিম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, আব্দুল আলী প্রমূখ। প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। লাখো শহীদের আত্মত্যাগ, নির্যাতিত মানুষের বেদনা এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতার প্রকৃত মূল্য তখনই রক্ষা পাবে, যখন আমরা ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

