পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রাত ১২:০১ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষে স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও জ্যেষ্ঠ শিক্ষকরা। এরপর বিভিন্ন অনুষদের পক্ষে ডিন, বিভাগের পক্ষে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, হল সমূহের পক্ষে হল প্রভোষ্ট, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, ছাত্র সংগঠন, রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনী বুদ্ধিজীবীদের পর দ্বিতীয় সর্বোচ্চ হত্যা করেছে এদেশের সম্মানিত শিক্ষকদের। পাকিস্তানীরা পরিকল্পিতভাবে শিক্ষকদের হত্যা করেছে যাতে এ জাতি মাথা তুলে না দাঁড়াতে পারে। দেশ গঠনে শিক্ষকদের দায়িত্ব তাই বেশি । আমাদেরকে দেশ ও জাতি গঠনে মনোনিবেশ করতে হবে। বিভিন্ন সময় স্বাধীনতা অর্জনের উপর খড়গ নেমে এসেছে; তা দূর করেছে বাংলার ছাত্র সমাজ। শিক্ষক ও ছাত্রদের আসল উদ্দেশ্যে হলো স্বাধীনতার অর্জন সমুন্নত রাখা। তাদের সকল পদক্ষেপ হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানের ভালোর জন্য। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার আসল উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। এখন সময় এসেছে নতুন করে দেশকে গড়ে তোলার। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুলাই-৬ হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এসময় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অফ অনার প্রদান করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

